ডিজাইনের মাস্ক কতটা নিরাপদ?
দি নিউজ লায়ন; বাজারে বিভিন্ন ডিজাইনের কাপড়ের মাস্ক পাওয়া যাচ্ছে। সেসব ব্যবহারে সতর্ক থাকতে হবে। প্রয়োজনে ব্যবহার করা যেতে পারে তবে এর নিচে সার্জিক্যাল মাস্ক পড়ে সুরক্ষা নিশ্চিত করতে হবে। তবে এসব মাস্ক না ব্যবহার করাই ভালো। ভালো মানের সার্জিক্যাল মাস্ক কিংবা দুই থেকে তিন স্তর বিশিষ্ট কাপড়ের মাস্ক ব্যবহার করা ভালো।
দুই থেকে তিন স্তরবিশিষ্ট কাপড়ের মাস্ক ব্যবহার করা উচিত। কাপড়ের মাস্ক ধুয়ে পুনরায় ব্যবহার করা যেতে পারে সে ক্ষেত্রে অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ধুতে হবে সতর্কতার সঙ্গে। সার্জিক্যাল মাস্ক ধুয়ে পুনরায় ব্যবহার করা যাবে না।

Post a Comment